নান্দাইলে ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত
■ নান্দাইল নিউজ রিপোর্ট:
ময়মনসিংহের নান্দাইল- কেন্দুয়া সড়কে ফুলবাড়িয়া
নামক স্থানে ট্রাকের ধাক্কায় মোঃ হাকি মিয়া(৫০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি ইজিবাইকে চড়ে এ সময় কেন্দুয়া উপজেলায় যাচ্ছিলেন। আজ বৃহস্পতিবার দুপুরে এই ঘটনাটি ঘটেছে। তার বাড়ি নান্দাইলের
খারুয়া ইউনিয়নের হালিউড়া পূর্বপাড়া গ্রামে। বাবার নাম শরাফ উদ্দিন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গরম্ন ব্যবসায়ী মোঃ হাকি মিয়া নিজ বাড়ি থেকে গরু কেনার জন্যে
নান্দাইল চৌরাস্তা থেকে একটি ইজিবাইকে চড়ে কেন্দুয়ার দিকে যাচ্ছিলেন। পথে দুপুর ১২টার দিকে ফুলবাড়িয়া এলাকায় পৌছার পর বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী
মালবাহি ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে অন্যান্য যাত্রীসহ
হাকি মিয়া গুরুতর আহত হয়। পরে তাকে ময়মনসিংহ
মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর সেখানে তার
মৃত্যু হয়।
নান্দাইলে ট্রাকের চাপায় বাইসাইকেল আরোহী নিহত
■ নান্দাইল নিউজ রিপোর্ট:
আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ
মহাসড়কে গালাহার নামক স্থানে ট্রাক চাপায় বোরহান (৩০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত
হয়েছেন। তিনি নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের সংগ্রামখালি গ্রামের
মৃত রুস্তুম আলীর পুত্র। এ ঘটনার পর উত্তেজিত
লোকজন প্রায় এক ঘন্টা ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করে রাখে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল আটটার দিকে ময়মনসিংহগামী ধানবোঝাই একটি ট্রাক( ঢাকা মেট্রো-ড১৪-০৬৪১)
বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহি বাসকে সাইড দিতে গেলে সাইকেল আরোহী বোরহানকে পিছন
দিক থেকে চাপা দিয়ে রাস্তার পাশে ট্রাকটি উল্টে যায়। ঘটনাস্থলেই সাইকেলআরোহী ব্যবসায়ী বোরহান মারা যান। পরে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নান্দাইল ছাত্রলীগের পৌর ও দুটি ইউনিয়ন কমিটি
বিলুপ্ত ঘোষণা করে আহবায়ক কমিটি গঠন
■ স্টাফ রিপোর্টার :
নান্দাইল
পৌর ছাত্রলীগ, ৪নং চন্ডীপাশা ইউনিয়ন ও ১২নং জাহাঙ্গীরপুর ইউনিয়ন ছাত্রলীগের পূর্বের কমিটি বিলুপ্ত
করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সাংবাদিকদের কাছে পাঠানো নান্দাইল
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম ভূইয়ার স্বাক্ষর করা এক প্রেসবিজ্ঞপ্তি
সূত্রে এ তথ্য জানা যায়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. হাফিজুর রহমান
রিপন জানান, ঐতিহ্যবাহী সংগঠনটির ভিত্তি আরও জোরালো করার জন্যে সার্বিক অবস্থা বিবেচনায় নিয়ে
পূর্বের কমিটিগুলো বিলুপ্ত করে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
নান্দাইল পৌর শাখার ছাত্রলীগের আহবায়ক হয়েছেন
মো. শফিকুল ইসলাম সালাম, ১নং ও ২নং যুগ্ন আহবায়ক
হয়েছেন যথাক্রমে মো. তাওহিদুল হাসান রানা ও মো. শাহ মাহমুদুল হক।
চন্ডীপাশা ইউনিয়ন শাখা ছাত্রলীগের আহবায়ক
হয়েছেন মো. তৌফিকুল ইসলাম মামুন, ১নং ও ২নং যুগ্ন আহবায়ক হয়েছেন যথাক্রমে মো. আবু হানিফা ও রাকিবুল
ইসলাম রুবেল।
জাহাঙ্গীরপুর ইউনিয়ন শাখা ছাত্রলীগের আহবায়ক
হয়েছেন মো.আনোয়ারুল ইসলাম, ১নং ও ২নং যুগ্ন আহবায়ক হয়েছেন যথাক্রমে মো. হিরণ মিয়া ও আব্দুল্লাহ
আল মামুন।
কমিটিগুলোর আহবায়ক ও যুগ্ন আহবায়কদের আগামী
দিনের ছাত্র রাজনীতিকে মানুষের কল্যাণে নিবেদন করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী
করতে কাজ করার আহবান জানিয়েছেন নান্দাইল উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।








